শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে ২৬৬ কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

বিজিবির লোগো।
বিজিবির লোগো।

গত ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ২৬৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৯টি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২০ কেজি গান পাউডার জব্দ করা হয়।

বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১১ কেজি ৬৪৩ গ্রাম স্বর্ণ, ৫ কেজি ২০০ গ্রাম রূপা, ১ লাখ ৭০ হাজার ৫৮৯টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৩৫৮টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৪০৬টি শাড়ি, ৭ হাজার ৯৭১টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক, ৩ হাজার ৮৬৪ ঘনফুট কাঠ, ১৭ হাজার ১২৭ কেজি চা পাতা, ৪৪ হাজার ৫১৫ কেজি কয়লা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১২টি ট্রাক, ৩টি বাস, ৭টি পিকআপ, ৬টি প্রাইভেটকার ওমাইক্রোবাস, ১৮টি সিএনজি ও ইজিবাইক এবং ৫৮টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি পিস্তল, ২টি বিভিন্ন প্রকার গান, ১৩টি ম্যাগাজিন, ১টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার, ১২ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৭ কেজি ২০০ গ্রাম পটাশিয়াম নাইট্রেট এবং ৩১৬ রাউন্ড গুলি।

এছাড়াও বিপুল মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। জব্দকরা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১১ লাখ ৫৬ হাজার ৬২৮ পিস ইয়াবা, ৩৪ কেজি ৫৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪২.৯৩৫ কেজি হেরোইন, ১৪ হাজার ৪৬৮ বোতল ফেনসিডিল, ৩০ হাজার ৪৮৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৫১২ লিটার বাংলা মদ, ৫ লাখ ৯১ হাজার ৬০০ পিস মদ তৈরির ট্যাবলেট, ২ হাজার ২৭০ ক্যান বিয়ার, ১৫ বোতল লাইসারজিক এসিড ডাই-ইথাইল অ্যামাইড (এলএসডি) ১২৯৪ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৯৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৬ হাজার ৯৪টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৩৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ১ হাজার ৯০০ কেজি কোকেন, ১ হাজার ১৩১ বোতল এমকেডিল/কফিডিল, ৫ লাখ ১২ হাজার ৭৪৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ৭৮১ প্যাকেট কিটনাশক এবং ১৩ লাখ ৪৮ হাজার ৬৪৪টি অন্যান্য ট্যাবলেট।

বিজিবি জানায়, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশের ২৩ জন, ৩ জন ভারতীয় নাগরিক ও মিয়ানমারের ১৫০ জন নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X