কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নসরুল হামিদ

নসরুল হামিদ। ছবি : সংগৃহীত
নসরুল হামিদ। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন নসরুল হামিদ। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

নসরুল হামিদ তরুণ বয়স থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে আস্তে আস্তে সাংগঠনিক পদ্ধতিতে আজকের এই পর্যায়ে এসেছেন। তিনি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহকারী সেক্রেটারি নির্বাচিত হন এবং ১২ বছর এই দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ঢাকা-৩ আসন থেকে নবম জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারের মতো নির্বাচিত হন এবং ২০১৪ সাল থেকে টানা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

নসরুল হামিদের জন্ম রাজনৈতিক পরিবারে। তার পিতা প্রয়াত অধ্যাপক হামিদুর রহমান, মহান মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর খুব কাছের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X