কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

নসরুল হামিদের বনানীর বাসভবনে রাতভর অভিযান

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পুরোনো ছবি
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পুরোনো ছবি

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ বাসভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে।

এ সময় নুরুল হক নুর অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায়। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে।

তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জানা গেছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ, ছেলে জারেফ হামিদ, মেয়ে আলিফা হামিদ এবং পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী-সন্তানদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X