কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাস্থ্য খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিব’

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা নিয়ে মানুষের আস্থা কম থাকায় অনেক মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল পর্যায়ে মানুষ আস্থা না পেয়ে ঢাকায় চলে আসছে। ঢাকা থেকে মানুষ বিদেশে যাচ্ছে চিকিৎসা নিতে। সবখানেই একটা আস্থাহীনতা কাজ করছে মানুষের মনে। সেটি আমি বুঝি। সেটি বুঝেই আমি কাজ শুরু করে দিচ্ছি। স্বাস্থ্যসেবার মান এমনভাবে বাড়াতে হবে এবং এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে আস্থার অভাবে না থাকে।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন। ইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম বৈঠকের বিষয়বস্তু তুলে ধরাসহ, সায়মা ওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান এবং সমসাময়িক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা না গেলে মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেই। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণসহ বেশকিছু জরুরি কাজ শুরু করে দিচ্ছি, যাতে স্বাস্থ্য খাতে মানুষের আস্থা ফিরে আসে। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান, ভালো চিকিৎসক ও চিকিৎসাসেবার প্রয়োজনীয় মেশিন বা যন্ত্রপাতি ঠিকভাবে দেওয়া গেলে তৃণমূলে মানুষের আস্থা চলে আসবে। সেটাই আমরা শুরু করে দিচ্ছি।

আগামী ১ ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদে যোগ দিবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি বিরাট অর্জন আমাদের দেশের জন্য। সায়মা ওয়াজেদ কেবল আমাদের প্রধানমন্ত্রীর কন্যাই নন, তিনি অটিজম নিয়ে কাজ করে বিশ্বব্যাপী আলাদাভাবেও একজন পরিচিত মুখ।

তিনি গত ১ নভেম্বর-২৩ আর.ডি নির্বাচনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ১০টি দেশের মধ্যে ৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হন। সায়মা ওয়াজেদ আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে দায়িত্ব পালন করবেন। তার (সায়মা ওয়াজেদ) সাথে সেখানে আমার কথা হয়েছে। তিনি তার দায়িত্বে কাজ শুরু করে, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে সার্বিক দিকনির্দেশনাসহ সব ধরনের সহযোগিতা করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের সাথে আলাদা করে কথা বলা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি (সায়মা ওয়াজেদ) বলেছেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা অবশ্যই আরও ভালো করতে হবে। এতে অন্যান্য দেশও বাংলাদেশের ওপর ভরসা পাবে, আস্থা পাবে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি (সায়মা ওয়াজেদ) সব কাজে সহায়তা করবেন।

সুইজারল্যান্ডের মিটিং যোগদানে ফলপ্রসূ অগ্রগতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মার্চে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল) পরিদর্শনে বাংলাদেশ আসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি দল। তারা বাংলাদেশে টিকা পরীক্ষার সক্ষমতা পরীক্ষা করবেন। বাংলাদেশে টিকা ও ওষুধ পরীক্ষার জন্য পরিপূর্ণ সক্ষমতা অর্জিত হয়েছে কিনা তা তারা জানাবেন।

দেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে ডব্লিউএইচও ডিজির সাথে কথা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশে সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি বলে আমরা একমত হয়েছি। আমাদের গ্রামের অনেক মানুষই জানে না পোড়া থেকে বাঁচার কৌশলগুলো। স্তন ক্যানসারের বিষয়ে গ্রামের মানুষ এখনো লজ্জা পায়। পোড়ার চিকিৎসা ও সচেতনতার কাজে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি। সেখানে ইন্দোনেশিয়ার একটি দলও এসেছিল। তাদের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বাংলাদেশে ২০২৬ সালে বার্নের উপরে একটি আন্তর্জাতিক সম্মেলন করতে চাই।

সংবাদ সম্মেলনে বেসরকারি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। একই সঙ্গে করোনার বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সাইদুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X