নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা 

শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : কালবেলা
শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নানামুখী সংকট নিয়ে চলছে স্বাস্থ্যখ্যাত। এসব সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নরসিংদীর বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছি। আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা আছে। সমস্যাগুলোকে সমাধান করতে হলে কোনো কোনো জায়গায় সমস্যা তা আগে বুঝতে হবে। সমস্যা বুঝার জন্যই এখানে আসা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নূরজাহান বেগম বলেন, রোগীর তুলনায় চিকিৎসক, নার্সসহ নানা সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সঙ্কটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। মফস্বলে অনেক চিকিৎসক থাকতে চায় না, তবে যে সকল চিকিৎসক রয়েছেন, তারা খুবই ভালো এবং তাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপপরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালা প্রমুখ।

পরিদর্শন শেষে বেলা ২টায় নরসিংদী সার্কিট হাউসে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচী থাকলেও আকস্মিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল ও শিলমান্দী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষক আলাউদ্দিন বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকস্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্মস্থলে আসতে পারবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে। এতে করে সেবার মান বৃদ্ধি পাবে।

নরসিংদী জেলা হাসপাতালে সেবা নিতে আসা আফসানা কামাল বলেন, হাসপাতালে আমি চিকিৎসক দেখাতে এসেছি। এ সময় উপদেষ্টা হাসপাতাল পরিদর্শন করতে আসেন, এই আকস্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এমন পরিদর্শন অব্যাহত রাখলে দেশের সকল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সেবা প্রদানে আরো সজাগ থাকবেন।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X