কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা লুৎফুর রহমানের মৃত্যুর সংবাদ সঠিক নয় : পরিবার

মাওলানা লাৎফুর রহমান ও বাঁয়ে তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
মাওলানা লাৎফুর রহমান ও বাঁয়ে তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমানের স্ট্রোক-পরবর্তী অপারেশনের পর লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি সত্য নয় বলে কালবেলাকে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

তিনি বলেন, মাওলানা লুৎফুর রহমান স্ট্রোক করার পর একাধিকবার তার মৃত্যুর মিথ্যা সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ানো হয়। আজও একইভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা করা হয়েছে।

তিনি বলেন, আমার বাবার মিথ্যা মৃত্যুর সংবাদ শুনে অনেকেই কল দিচ্ছেন, বিষয়টি আসলে খুব কষ্টের, ‘আলহামদুলিল্লাহ’ আমার বাবা গতকালের চেয়ে একটু ভালো আছেন। তবে এখনো ঝুঁকিমুক্ত নন ! আল্লাহর দয়ায় জ্ঞান ফিরে এলে সবাইকে জানানো হবে।

এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। মাওলানা লুৎফুর রহমান বর্তমানে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।

ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছেন।

আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X