কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০১:৪০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডের আগুনে অন্তত ৩০ জন নিহত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ৩০ জন নিহত মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জন। এর মধ্যে অচেতন অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের তরফ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন হতাহতদের সম্পর্কে জানান।

ওই ভবনটি সাত তলা। উপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X