কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ, সম্পাদক আদিত্য আরাফাত

ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও আদিত্য আরাফাত। ছবি : সংগৃহীত
ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও আদিত্য আরাফাত। ছবি : সংগৃহীত

ঢাকায় কর্মরত ফেনী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাচনে ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সভাপতি ও আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪-২০২৬ সালের মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন সহসভাপতি সরোয়ার আলম (দেশ রূপান্তর) ও জাফর ইকবাল (সংগ্রাম), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু (বাসস), কোষাধ্যক্ষ বুরহান ফয়সাল (ঢাকা মর্নিং নিউজ), সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সোহেল (জাগো নিউজ), দপ্তর ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিং বিডি), বিনোদন সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকা পোস্ট)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন তানভীর আলাদিন (বাসস), আমির হোসেন জনি (দি ইকোনমিক এক্সপ্রেস), সাজেদা সুইটি (এটিএন নিউজ), সালমা আফরোজ (একুশে সংবাদ), আনোয়ার ইব্রাহীম (সমকাল) ও কেফায়েত শাকিল (বাংলাভিশন)।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম।

এর আগে ফোরামের বিদায়ী সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ, সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সাবেক সহসভাপতি কবি জাকির আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে ফেনীর ঐতিহ্য ধরে রাখতে নতুনদের পেশায় আসার সুযোগ তৈরিতে অগ্রজদের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঢাকায় ফেনীর সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠন, ফোরাম- এসবের উদ্দেশ্যই হচ্ছে পরস্পরকে স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতা করা।

তিনি ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ফান্ডের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। এ সময় তিনি ফেনীর ঐতিহ্য ধরে রাখতে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব দেওয়ার প্রতিও জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X