কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে অনেক সমস্যা রয়েছে : নাসিম

ইফতার মাহফিলে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। ছবি : সংগৃহীত

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, ফেনীতে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো পত্রিকার হেডলাইন হয় না। বিশেষ করে সড়ক যোগাযোগ নিয়ে অনেক সমস্যা এখনো রয়ে গেছে। এগুলো পত্রিকায় আসলে আমাদের জন্য কাজ করা সহজ হবে।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ফেনীর সাংবাদিকদের অনুরোধ, নিজ জেলার সমস্যাগুলো তুলে ধরুন। আপনার বিভিন্ন সমস্যা নিয়ে লিখলে আমরা সোজা পথে চলতে বাধ্য হব। আশা করি, আপনারা সেই ব্যবস্থা করবেন।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তিন সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ফেনীর অসম্পূর্ণ সব কাজ শেষ করতে পারব। দোয়া করি, সেই ঐক্য যেন নিশ্চিত হয়।

ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি- বিইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আলী নুর, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাবেক সেক্রেটারি ও দৈনিক সমকালের উপ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভুঁইয়া, ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একরামুল হক ও সদ্য বিদায়ী সভাপতি তানভির আলাদিন প্রমুখ।

ইফতার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপমহাদেশের সাংবাদিকতায় ফেনীর কৃতি সন্তান এবিএম মুসা, আব্দুস সালাম, ওবায়দুল হক, জহুর হোসেন, মাহবুবুল হক, গিয়াস কামাল চৌধুরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।

সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনরা ফেনীর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানান। এছাড়া ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের স্থায়ী অফিস প্রতিষ্ঠায় বিশিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম এ ব্যাপারে সহায়তায় আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X