কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। ছবি : সংগৃহীত

আগামী বৃহস্প‌তিবার (৯ মে) ঢাকা সফরে আস‌ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে তার।

কূটনৈ‌তিক সূত্র কোয়াত্রার ঢাকা সফরের তথ্য নি‌শ্চিত করেছেন। সূত্র জানায়, আগামী ৯ মে ভারতীয় পররাষ্ট্র স‌চিবের ঢাকায় আসার তা‌রিখ চূড়ান্ত হয়েছে। ঢাকা সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে।

চলতি বছরের মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করছেন বলে পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় নির্বাচনের পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে ভারতের পররাষ্ট্র সচিবের পূর্বনির্ধারিত সেই সফরটি স্থগিত হয়।

জানা গেছে, এক‌দিনের এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে কোয়াত্রা ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বৈঠকে চলমান বিভিন্ন ইস্যু আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X