কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ছবি : সংগৃহীত
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ছবি : সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস দক্ষিণ এশিয়ার তিন দেশ সফরের পরিকল্পনা করেছেন।দেশ তিনটি হলো - বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতির ফলে এ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যানসারের চিকিৎসা শেষে রাজা চার্লস ধীরে ধীরে তার কার্যক্রমে ফিরে আসছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, আসন্ন সফরটি ব্রিটেনের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সফরের মাধ্যমে ব্রেক্সিট-পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে।

এরই মধ্যে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা ভারতীয় উপমহাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাজা চার্লসের শারীরিক অবস্থার উন্নতির ফলে এ সফরটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বাংলাদেশের পাশাপাশি ভারত এবং পাকিস্তান সফরও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদন থেকে জানা যায়।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এ সফরের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। বাংলাদেশে এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

রাজা চার্লসের এই সফর ব্রিটেনের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা পালন করবে। এর আগেও রাজা চার্লস দক্ষিণ এশিয়া সফর করেছেন। ২০০৬ সালে তিনি ক্যামিলাকে সঙ্গে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন।

উল্লেখ্য, বিশ্ব মঞ্চে ব্রিটেনের অবস্থান সুসংহত করতে রাজা ও রানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা এবং রানির এ সফর কেবল ঐতিহাসিক সৌজন্যতাই নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়। এটি বিশেষ করে ভারত ও বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

এদিকে ভারতীয় উপমহাদেশে সফরের আগে কিছু উদ্বেগও রয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক ব্রিটিশ নীতিনির্ধারকদের চিন্তায় ফেলেছে। তবুও, রাজা চার্লসের সফরটি দক্ষিণ এশিয়ায় ব্রিটেনের উপস্থিতি সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজা চার্লসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্রিটেনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব আরও প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১০

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১১

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১২

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৩

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৪

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৬

কী ঘটেছিল কারবালায়?

১৭

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৮

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

২০
X