কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

আগামী ৭ দিনে তীব্র তাপপ্রবাহের শঙ্কা নেই

দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত

সপ্তাহখানেক স্বস্তিতে কাটার পর ফিরে এসেছে ভ্যাপসা গরম। দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) থেকে কমে যাবে বৃষ্টির প্রবণতা। তবে বৃষ্টি কমলেও এপ্রিলের মতো তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহের আপাতত কোনো শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২০ মে’র পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মে মাসের তাপপ্রবাহে রাজশাহী, চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ঢাকার তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশন থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৩টি স্টেশনে বৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকায় ৫ ও নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ৮টি স্টেশনে আজ থেকে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, রাজশাহী ও টাঙ্গাইলে ৩৬ দশমিক ৫, যশোরে ৩৬ দশমিক ২, ফেনী ও নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এপ্রিল মাসে দীর্ঘসময় তাপপ্রবাহ ছিল। এই সময়ে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, যেটি গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর সারা দেশে এক সপ্তাহের মতো বৃষ্টিপাত হচ্ছে। এখন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে এসেছে। আগামী ২৪ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি। তবে দক্ষিণাঞ্চলে কম।

তিনি বলেন, বৃষ্টিপাত কমে আসা মানেই গরম বাড়বে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিক্ষিপ্তভাবে এলেও দীর্ঘায়িত হবে না। আবার তীব্র বা অতি তীব্রও হবে না। এর ব্যাপ্তিও সারা দেশে বিস্তার লাভ করবে না। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এটা চার থেকে পাঁচ দিন থাকতে পারে। আগামী ২০ এপ্রিলের পর সাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আমাদের গাণিতিক মডেলগুলো বলছে চলতি সপ্তাহে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। তবে সেটা কেবল দেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হতে পারে। আগামী সাত দিনে মাঝারি ধরনের তাপপ্রবাহেরও কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। তবে মে মাসে যেহেতু তাপমাত্রা বেশি থাকার ইতিহাস অতীতে রয়েছে, সেহেতু তাপমাত্রা কোথাও কোথাও বাড়তেও পারে।

সারা দেশে আগামী ১৯ কিংবা ২০ মে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ৭ দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৫ মে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২৪ মিলিমিটার, ৬ মে ফেনীতে ১৩০, চট্টগ্রামে ১১৮, ৭ মে রাজশাহীতে ৫১ মিলিমিটার এবং সর্বশেষ ১১ মে ঢাকায় ৮৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা থেকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা কিছু কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

চলতি গরমের মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত রেকর্ড ৩৭ দিন ধরে ওই ধারা চলে। এরপর গত এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ায় স্বস্তি ফেরে জনজীবনে। টানা দাবদাহের মধ্যে ৩০ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। চুয়াডাঙ্গায় সেদিন থার্মোমিটারের পারদ ওঠে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াসে। আর ঢাকায় তাপমাত্রা উঠেছে ৩৮ দশমিক ৬ ডিগ্রিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X