কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয়।

শান্তি শোভাযাত্রায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্যের বাণী প্রচার করে গেছেন। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে ১৯৭২ সালের সংবিধানে সেই দায়িত্ব আমাদের দিয়ে গেছেন। সেই দায়িত্ব থেকে বর্তমান সরকার প্রত্যেক জেলায় জেলায় আন্তঃধর্মীয় সংলাপ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে।

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X