কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির পরিদর্শনে ধর্মমন্ত্রী 

মতিঝিলে উদ্ধার হওয়া ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির বিগ্রহ’ পরিদর্শন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : কালবেলা
মতিঝিলে উদ্ধার হওয়া ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির বিগ্রহ’ পরিদর্শন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : কালবেলা

৯০ বছর পর রাজধানীর মতিঝিলে উদ্ধার হওয়া ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির বিগ্রহ’ পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

রোববার (১৪ জুলাই) বিকেলে পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্দিরের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মন্দিরের জমি হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে আবারও মন্দির নির্মাণ হবে।

তিনি বলেন, ভূমির প্রকৃত মালিকের কাছে জমি ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। মূলত দেবোত্তর এই জমি মন্দিরের নামে ছিল। ভূয়া কাগজপত্র তৈরি করে জমিটি দখলে নিয়েছিল কিছু অসাধু মানুষ।

গত শনিবার অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ দেবোত্তর এই সম্পত্তি উদ্ধার করে হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে ট্রাস্টের নিজস্ব সম্পত্তি উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে। এখানে নতুন করে মন্দির নির্মাণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্ধার কাজ শেষে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে ইতোমধ্যে পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে।

মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সচিব অশোক মাধব রায়, সুবির কিশোর চৌধুরী, প্রকৌশলী রতন দত্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১০

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১১

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১২

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৩

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৪

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৬

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৮

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৯

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

২০
X