কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:২৫ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন কালবেলার জাফর

বিশ্বসাহিত্য কেন্দ্রে ডিজিটাল মিডিয়া ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা
বিশ্বসাহিত্য কেন্দ্রে ডিজিটাল মিডিয়া ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা

ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন কালবেলার স্টাফ রিপোর্টার (অনুসন্ধান) জাফর ইকবাল।

শনিবার (১জুন) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়। এর আয়োজন করে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে অনুসন্ধানমূলক সাংবাদিকতায় পুরস্কারপ্রাপ্ত হন জাফর ইকবাল।

অনুসন্ধানমূলক প্রতিবেদনের শিরোনাম ছিল: ‌‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’। এই প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের ভয়ংকর কার্যকলাপের চিত্র ও মুখোশ উন্মোচন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উদয় হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ডিজিটাল মাধ্যমের জন্য সবকিছু সহজ হয়ে গেছে। কবিতা থেকে শুরু করে সবকিছু এখন ডিজিটালেই পাওয়া যায়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। এর আগে এসব বিষয়ে উত্তরণ ঘটানো না গেলে বিপদ। আমাদের প্রস্তুতি নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর রুবাইয়াত ফেরদৌস বলেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারার চর্চা দরকার। সাংবাদিকরা যাতে পথভ্রষ্ট না হয় সেদিকেও নজর দিতে হবে। সুষ্ঠু ধারার সাংবাদিকতাই পারে দেশের চিত্র পাল্টে দিতে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বৈশ্বিক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের ডিজিটাল মিডিয়াকে প্রস্তুতি নিতে হবে।

সাংবাদিকদের দুটি বিষয় মনে রাখতে হবে, ইথিক্যাল জার্নালিজম ও কোয়ালিটি জার্নালিজম। সংবাদের যদি কোয়ালিটি না থাকে আর ভিউ মুখ্য হয়ে যায়। তাহলে গণমাধ্যম গ্রহণযোগ্যতা হারাবে। তিনি আরও বলেন, সাংবাদিকতার সাথে ডিগ্রির কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ অর্ধেক সাংবাদিক যাদের কোনো ডিগ্রি ছিল না। ডিজিটালে ভিউয়ের উপরে নির্ভর করে সাংবাদিকতা করলে সেন্সরশিপ বাড়বে, গ্রহণযোগ্য নষ্ট হবে। তাই কোয়ালিটি জার্নালিজম করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X