ডা. সাঈদ এনাম
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কিছু কিছু মানুষের এলার্মের প্রয়োজন হয় না কেন?

ডা. সাঈদ এনাম । ছবি : সংগৃহীত
ডা. সাঈদ এনাম । ছবি : সংগৃহীত

কেন কিছু মানুষের এলার্মের প্রয়োজন পড়ে না? কেউ কেউ আছেন, যাদের কোনো বিশেষ প্রয়োজনে ঘুম থেকে উঠতে এলার্মের প্রয়োজন হয় না।

দেখা যায়, ঘড়ির এলার্ম বাজার কয়েক মুহূর্ত আগেই স্বতঃস্ফূর্তভাবে তাদের ঘুম ভেঙে যায়। শরীরও থাকে সতেজ, ঝরঝরে।

এই রহস্যময় ঘটনা কেন ঘটে এবং কাদের ক্ষেত্রে ঘটে—আজ এ নিয়ে সামান্য বলবো। হঠাৎ কোনো কাজে বা প্রয়োজনে সকালে ঘুম ভাঙাতে আমরা হয়তো মা-বাবা, ভাইবোন বা কাউকে বলে রাখি। সেই সঙ্গে সতর্কতা হিসেবে মাথার কাছে ঘড়িতে এলার্ম সেট করে রাখি।

আমরা মেডিকেল স্টুডেন্ট লাইফে ভোরে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য প্রায় প্রতিরাতেই এলার্ম সেট করে রাখতাম। কেউ এক-দুটি নয়, একদিন আমার এক সহপাঠী বললো, তার হাত-পা-মাথার কাছে ৩/৪টি এলার্ম দিয়ে রাখে। আবার কেউ কেউ বলতো, এলার্ম সেট করি কিন্তু প্রায়ই দেখা যায় এলার্ম বাজার কয়েক মুহূর্ত আগেই ঘুম ভেঙে যায়।

আবার কেউ কেউ এমন ঘুমকাতুরে যে, এলার্ম ঘুমের ঘোরেই বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে, ফলে ক্লাস মিস হয়। যাই হোক, কেন কিছু কিছু মানুষের এলার্মের প্রয়োজন হয় না? আমাদের ব্রেইন সৃষ্টিকর্তা আল্লাহর এক রহস্যময় সৃষ্টি।

তিনি শরীরের ভেতরে একটি অদৃশ্য ঘড়ি রেখেছেন, যার নাম সারকাডিয়ান রিদম (Circadian Rhythm)। এটি প্রায় ২৪ ঘণ্টা চক্রে আমাদের ঘুম, জাগরণ, ক্ষুধা, শরীরের তাপমাত্রা এবং মনোযোগ নিয়ন্ত্রণ করে। এই সারকাডিয়ান রিদম বা ব্রেইন ঘড়ি তাদের ক্ষেত্রেই অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে, যারা নিয়মিত জীবনযাপন করেন—নিয়ম মেনে খাওয়া-দাওয়া, বিশ্রাম ও ঘুম।

তারা যখন নির্দিষ্ট সময়ে সকালে উঠতে চান, তখন তাদের সেই অভ্যাসের সঙ্গে ব্রেইন অবচেতনভাবে কিছু হরমোন নিঃসরণ বাড়িয়ে নিজেকে, হৃদস্পন্দন দ্রুত করে এবং ঠিক সময়ে শরীরকে জাগিয়ে দেয়। এই সারকাডিয়ান রিদম হলো আমাদের শরীরের ভেতরের প্রাকৃতিক “টাইমার”, যা আমাদের জীবনকে নিয়মিত, সুস্থ ও সুশৃঙ্খল রাখতে সাহায্য করে।

ডা. সাঈদ এনাম (ডিএমসি, বিসিএস) সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X