কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত তরবিয়তি মজলিস অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত তরবিয়তি মজলিস অনুষ্ঠিত। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি-স্মারক বাতিল করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনগণ রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে।

শুক্রবার (৫ জুলাই) সকালে খেলাফত মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত তরবিয়তি মজলিসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল বাছিত বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হলে আল্লাহ ভীতিসম্পন্ন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মীবাহিনীর কোনো বিকল্প নেই। খেলাফত মজলিস তার সব জনশক্তিকে কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন গঠন এবং সংগঠন ও রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণ মানুষের মাঝে ইসলামি সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাওয়াতি তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশকে অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে ইসলামি আন্দোলনের কর্মীদের ময়দানে আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে।

খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় রাজধানীর পল্টনস্থ ফেনী সমিতি ঢাকা মিলনায়তনে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সহপ্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহআইন বিষয়ক সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ নুর হোসেন, আবুল হোসেন প্রমুখ।

সমাপনী অধিবেশনে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুজাহিদুল ইসলামের সুস্থতা কামনা এবং সারাদেশের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X