কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাশের বাড়িতে আগুন লাগলে নিজের রক্ষা হবে না : মির্জা আব্বাস

মির্জা আব্বাস। পুরোনো ছবি
মির্জা আব্বাস। পুরোনো ছবি

বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ভারতের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হয় না।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেছেন।

মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথাব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে? আজকে সচিবালয়ে আগুন! একটা গোষ্ঠী করছে এটা।

তিনি বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে; যা নজিরবিহীন।

মির্জা আব্বাস বলেন, বিগত দিনে একটা সময় পার করেছি। আগের মতো নারায়ে তাকবির আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনি না। গত ১৬-১৭ বছরে এটি কেউ দিতে পারিনি। কেউ বাসাবাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। ১০৮ মামলা বিদ্যমান। অনেক ইসলামী দলের নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি কেটেছে। এখন নির্বিঘ্নে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিতে পারি। বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম-ওলামা জেল খেটেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরও বলেন, জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের নেতাদের আমাদের মতভেদ থাকতে পারে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এক। আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের ৩১ দফায় আছে সংসদ নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে। কারণ জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এটা আমরা স্বাধীনতা যুদ্ধকালে দেখেছি। এ সময় বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান মির্জা আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X