কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত মাঠে নেমেছে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পুরোনো ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পুরোনো ছবি

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আড়ালে বিএনপি-জামায়াত আর সাম্প্রদায়িক শক্তি মাঠে নেমেছে। আজকে নতুন করে যে যুদ্ধের সূচনা হচ্ছে এটা আমাদের সন্তানদের বিরুদ্ধে নয়, এটা সত্যিকারার্থে ওই নব্যরাজাকারদের বিরুদ্ধে। এই যুদ্ধে স্বাধীনতাবিরোধী শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আবার এগিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে থাকব।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বর্তমানে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সরকারি চাকরি নিয়ে কথা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্বের হার আমরা কমিয়ে এনেছি। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যাদের সহ্য হয় না তারা আজ নতুন এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। বিএনপি-জামায়াতের নীল নকশা অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাদের জীবনের বিনিময়ে এই বাংলায় আমরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি; সেই মুক্তিযোদ্ধাদের যারা কটাক্ষ করবে তাদেরকে রাজপথে ছাড় দেওয়া হবে না।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের নতুন প্রজন্মকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল নতুন করে তাদেরকে এ বিষয়ে আবার শেখাতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরী যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিল; তার পরিবারের সন্তান আর একটা রাজাকারের সন্তান এক হতে পারে না। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে। এই চেতনা যদি নড়বড়ে হয়ে যায় বাংলাদেশ টিকবে কি না সে ব্যাপারে সন্দেহ থেকে যায়। তাই দেশকে শক্তিশালী বৃত্তের ওপর দাঁড় করাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড় করাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X