কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষদের রক্ষা করতে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ছবি : বাসস
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ছবি : বাসস

জঙ্গি গোষ্ঠী জামায়াত ও তাদের ক্যাডার শিবিরের হাত থেকে বাংলাদেশের মানুষদের রক্ষা করার জন্য জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অচিরেই আইন করে এদের নিষিদ্ধ করা হবে। এদের যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা হবে, তত তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে।

তিনি বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে কঠোর হস্তে এদের দমন করতে হবে। এরা সন্ত্রাসী গোষ্ঠী ও মানুষের সম্পদ লুণ্ঠনকারী। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এদের কাজ। এরা মানুষের হাত পায়ের রগ কাটে। মানুষকে মেরে উল্টো করে ঝুলিয়ে এ গোষ্ঠী আনন্দ পায়।

নাছিম বলেন, আমাদের সব সময় এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীলদের সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করতে হবে। এদের মোকাবিলা করা শুধু সরকারের একার কাজ নয়। দেশের সব জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সকলকে শেখ হাসিনার পাশে থেকে সন্ত্রাসীদের রুখতে হবে। এই সন্ত্রাসীরা যাতে কোনো মায়ের কোল আর খালি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের শান্তি অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X