কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিভিন্ন পর্যায়ে সমন্বয়ক নিয়োগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কারাগারে থাকায় সেখানে সমন্বয়ক ও সহসমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার উত্তর বিএনপির সমন্বয়ক এবং আক্তার হোসেন সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক এমপি মোশারফ হোসেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X