কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘুদের নিরাপত্তায় এগিয়ে আসুন : মীর হেলাল

মীর হেলাল। ছবি : কালবেলা
মীর হেলাল। ছবি : কালবেলা

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলন সফল করতে বিএনপির নেতারা যে অবিস্মরণীয় ভূমিকা পালন করছেন তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। স্বৈরাচারী হাসিনার পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের নিরাপত্তায় আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

আজ বুধবার (০৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, আমাদের সফল অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। স্বৈরাচারী প্রেতাত্মার অনুসারী ও ভিনদেশিদের প্ররোচনায় একটি বিশেষ মহল বিচ্ছিন্নভাবে সরকারি স্থাপনাসহ বিভিন্ন সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এই দেশবিরোধীদের রুখে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করতে চট্টগ্রাম বিভাগসহ বিএনপির সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান করছি। বাংলাদেশি জাতীয়তাবাদকে মনে প্রাণে ধারন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে বন্দি। তাদের মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দিয়েছে তা প্রত্যাহারের দাবিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার গঠনের জন্য দেশবাসী ঐক্যবদ্ধ। একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নেতা কর্মীদের ধৈর্য ধারণ করে চলমান পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X