কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বিয়ানীবাজারে শোকসভা ও দোয়া মাহফিল

‘শহীদ সাংবাদিক তুরাবের আত্মত্যাগ জাতি সারাজীবন মনে রাখবে’

দোয়া অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
দোয়া অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের জাতীয় বীর। তাদের ত্যাগ ও চরম সাহসিকতার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। সাংবাদিকরাও এই আন্দোলনে সত্য তুলে ধরার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনকালে সম্ভাবনাময় তরুণ সাংবাদিক এ টি এম তুরাবকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তুরাবের এই ত্যাগ আমরা সারাজীবন মনে রাখব। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল শনিবার (১০ আগস্ট) বিকেলে শহীদ সাংবাদিক এ টি এম তুরাব স্মরণে তার জন্ম ভিটা বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, এখানে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল, তাই শহীদ সাংবাদিক আবু তুরাবের জন্য আমরা মন থেকে দোয়া করব যাতে আল্লাহতায়ালা তাকে শহিদি মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। তিনি এসময় শহীদ সাংবাদিক তুরাবসহ এ আন্দোলনে সব শহীদদের জন্য বিশেষ দোয়া করেন।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মো. তুরাব।

পৌরশহরের উত্তর বাজারে বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, ফোরাম নেতা মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন ও ফোরাম নেতা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদদ্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উত্তরের আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত আমির ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সমাজসেবী কাজী আবুল কাশেম, বড়লেখার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সমাজসেবক আহমাদুর রহমান খান হিনু, সাংবাদিক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল ফাত্তাহ বকশী, ১২ দলীয় জোট নেতা মুফতি আব্দুল করিম হক্কানি, আইনজীবী আসাদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আহবাব হোসেন মুরাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও ফাতেহুল ইসলাম।

এদিকে গতকাল শনিবার বিকেলে তিনি বিগত আন্দোলনে নিহত গোলাপগঞ্জ উপজেলার ৭ শহীদ পরিবারের মধ্যে ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন, বারকোট গ্রামের তাজউদ্দিন, উত্তর কানিশাইল গ্রামের কামরুল ইসলাম পাবেল, নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম, রায়গড় গ্রামের হাসান আহমদ, দত্তরাইল গ্রামের মিনহাজ উদ্দিন ও শিলঘাট গ্রামের সানি আহমদের পরিবারকে সমবেদনা জানান এবং নিহতের অভিভাবকদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X