কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বিএনপির দোয়া মাহফিল আজ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X