কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে : বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

সাবেক এ ফুটবলার বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার। এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কীভাবে? এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকারের আমলে অনেক মন্ত্রীও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন। আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না।

সাবেক এ দৌড়বিদ আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের অনেক সাহায্য করেছে, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। ভারতকে বলব, আপনারা জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে।

ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে সাবেক এ সামরিক ব্যক্তিত্ব বলেন, শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে দ্রুত সেটি বন্ধ করতে হবে।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই ১৬ বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। পুলিশ বাহিনীর যেসব সদস্য মারা গেছেন- এজন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী।’

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আজ একজন বড় মাপের নেতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এটার জন্য শেখ হাসিনা দায়ী।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি। আমরা ছাত্র-জনতার বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X