কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ ফারহান ফাইয়াজ’র পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

শহীদ ফারহান ফাইয়াজ’র বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা। ছবি : কালবেলা
শহীদ ফারহান ফাইয়াজ’র বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ‘শহীদ ফারহান ফাইয়াজ’র পরিবারকে সমবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে ‘শহীদ ফারহান ফাইয়াজ’র বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে এই সমবেদনা জানান সেলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, উপদেষ্টা ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’ সেলের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, রুবেল আমিন, শাহাদাত হোসেন।

এ সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, শহীদ ফাইয়াজদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে। আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ফাইয়াজসহ সকল শহীদের স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি সব সময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে। শহীদ ফাইয়াজ এর বাবা শহীদুল ইসলাম তাদের খোঁজখবর নেওয়ার জন্য ‘আমরা বিএনপি পরিবার’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আজিম উদ্দীন মেরাজ, হাবিবুল বাশার, মো. হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, মিজানুর রহমান রনি, মশিউর রহমান মহান, মিনার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X