কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

আহতদের পাশে আমরা বিএনপি পরিবারের নেতারা। ছবি : কালবেলা
আহতদের পাশে আমরা বিএনপি পরিবারের নেতারা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহতদের মাঝে এই চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। সেভাবেই আমাদের কাজ চলছে। আমরা সবসময় নির্যাতিতদের পাশে আছি এবং আগামীতেও পাশে থাকব।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)সহ সেলটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১১

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১২

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৩

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৪

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৫

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৬

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৭

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৮

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৯

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

২০
X