কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানাল হেফাজত 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩১ আগস্ট) হেফাজতের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বক্তব্যে এ দাবি জানানো হয়।

বক্তব্যে শুরুতে বলা হয়, আশা করি আল্লাহর রহমতে আপনি সুস্থ ও ভালো আছেন। স্মরণ করছি ২০১৩ সালের ৫ মে ও ২০২৪ সালের জুলাই মাসের গণহত্যায় নিহত সেই মহান শহীদদের, যাদের অমিত সাহসী আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে।

নিশ্চয়ই আপনি অবগত আছেন, গত জুলাই ও আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও দলে দলে অংশ নিয়েছিল। সেসময় হেফাজতে ইসলামসহ সমগ্র ওলামায়ে কেরামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ৪ আগস্ট এক দফা দাবিতে ছাত্র-জনতার ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা ধর্মপ্রাণ জনতাকে নিয়ে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছিল। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে কবুল করে আল্লাহতায়ালা এই জাতিকে বিজয় ও স্বাধীনতা দান করেছেন। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি।

বক্তব্যে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা! নতুন এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান, রাষ্ট্র ও সরকারকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন সাধন অনিবার্য বলে আমরা মনে করি। নিঃসন্দেহে দেশে একটি বৈপ্লবিক পরিবর্তনের আশায় দল-মত নির্বিশেষে দেশের সব মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। সেই তীব্র গণআকাঙ্ক্ষাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সার্থক করে তুলেছিল। বিজয়ের পর এখন শুধু একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই নয়, গণঅভ্যুত্থানে স্বৈর-ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো জাতির মধ্যে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকেও টেকসই করতে আমাদের জাতিগত অখণ্ডতা আরও সুসংহত করা জরুরি। এ লক্ষ্যে হেফাজতে ইসলামের কিছু দাবি-দাওয়া রয়েছে যা আপনার সমীপে আমরা পেশ করছি।

হেফাজতের দাবিগুলো হলো-

১. সংবিধানের বৈপ্লবিক সংস্কার বা পরিবর্তন : আপনি অবগত আছেন, অতীতের বিভিন্ন সরকার তাদের ক্ষমতামুখী স্বার্থে দেশের সংবিধানকে নানা সংশোধনীর নামে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। ফলে নানা কারণে বিদ্যমান সংবিধান বিতর্কিত এবং ফ্যাসিবাদের রক্ষাকবচ হিসেবে পরিণত হয়েছে। তাই, আমাদের দাবি, এই ত্রুটিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ সংবিধানের বিলোপ করে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনপূর্বক একটি গ্রহণযোগ্য গণসংবিধান তৈরির দাবি জানাচ্ছি, যা ভবিষ্যতে কোনো ধরনের নয়া ফ্যাসিবাদ ও স্বৈরাচারিতার জন্মের পথ বন্ধ করে দিবে।

২. জাতীয় মীমাংসাপত্র প্রণয়ন : গণঅভ্যুত্থানে দেশে যেভাবে একটি অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে আরও সুসংহত করার লক্ষ্যে একটি ‘জাতীয় মীমাংসাচুক্তি’ (ন্যাশনাল রিকনসিলিয়েশন চার্টার) আবশ্যক। কারণ, এখনো আমরা দেশে অস্থিরতা ও তীব্র জিঘাংসা দেখতে পাচ্ছি। এখনো এক পক্ষের ব্যাপারে অন্য পক্ষের ভীতি, বিদ্বেষ ও আশঙ্কা রয়ে গেছে। মানবিকতা, প্রতিটি মানুষের নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে এবং অতীতের সমস্ত ভেদবুদ্ধি দূর করতে অতিসত্বর একটি জাতীয় মীমাংসাপত্র প্রণয়নের উদ্যোগ নিন।

৩. জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যবইয়ের আমূল পরিবর্তন : আপনি নিশ্চয়ই অবগত আছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে জাতীয় পাঠ্যবই নিয়ে একের পর এক বিতর্ক উঠেছিল। সর্বশেষ নতুন জাতীয় পাঠ্যবইয়ে ফ্যাসিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে বিজ্ঞ শিক্ষাবিদ ও পণ্ডিতদের তত্ত্বাবধানে নতুনভাবে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যবইয়ের সংস্কার সাধন করুন, যা আমাদের ধর্ম, জাতীয় চেতনা ও ঐতিহ্য এবং দেশের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

৪. হেফাজত নেতাকর্মী ও আলেমদের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়েরকৃত সমস্ত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করুন। আপনি জানেন, আলেম-ওলামা ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কতটা নির্যাতন, হত্যা ও গুম-খুনের শিকার হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত শত শত মিথ্যা মামলা আলেমদের বিরুদ্ধে করা হয়েছে। অতিসত্বর সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি।

৫. গণহত্যাকারী ও ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X