কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : জিএম কাদের

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা

যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্রিটিশ হাইকমিশনারের বারিধারার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান সারাহ কুক।

আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাতীয় পার্টি চেয়ারম্যান।

বৈঠকে অংশ নেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১১

নেইমার ভক্তদের জন্য সুখবর

১২

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৩

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৫

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৬

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৭

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৮

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৯

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

২০
X