কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিহত রিকশাচালক সাগরের পরিবারের পাশে তারেক রহমান

নিহত রিকশাচালক সাগরের পরিবারের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
নিহত রিকশাচালক সাগরের পরিবারের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রামপুরায় মৌলভীটেক এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল নিহত সাগরের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে।

এ সময় সেলের সদস্যরা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীতেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’ সেলের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সেলের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র রিকশাচালক ‘শহীদ’ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন, স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। আগামীতে তাদের দল নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে রয়েছে, আগামীতেও থাকবে।

এ সময় নিহত সাগর এর বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদানের জন্য সেলের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিহত সাগরের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা ছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সাবেক নেতা আরিফুর রহমান তুষার, রিকশা শ্রমিক নেতা মন্টু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদ আওয়াল, বর্তমান যুগ্মসম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শারিফুল ইসলাম, সিনিয়র যুগ্মসম্পাদক নুর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ, আফজাল, মিন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X