কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত আরও ৯ জনের পাশে বিএনপি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা আন্দোলনে আহতদের খোঁজখবর নেন। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা আন্দোলনে আহতদের খোঁজখবর নেন। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলের নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের উদ্যোগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়।

আহতদের মধ্যে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে তিনজন, পঙ্গু হাসপাতালে তিনজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আর্থিক সহায়তা করা হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও কাউন্সিলর আহসান উল্লাহ চৌধুরী হাসান, সাবেক ছাত্রনেতা ও বিএনপির কাফরুল থানাধীন ৯৪ ওয়ার্ডের সভাপতি মো. কবির হোসেন মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিল্টন বলেন, বিগতদিনের জেল-জুলুম-হত‍্যার হুমকিকে পেছনে ফেলে বিএনপি মানুষের সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে এই প্রচেষ্টা। আমরা সমস্ত হিংসাত্মক আচরণ ভুলে গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

অন্যদিকে মামুন হাসান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-কাফরুল এলাকার যেসব শিক্ষার্থী ও সাধারণ জনতা পুলিশের গুলিতে আহত হয়েছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই নির্দেশনায় আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X