কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আহত স্বেচ্ছাসেবক দল সভাপতি জিলানীর পাশে ইশরাক

আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী দেখতে হাসপাতালে যান বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী দেখতে হাসপাতালে যান বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

গোপালগঞ্জে নিজ এলাকায় যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং তার সহধর্মিণী গোপালগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ককে দেখতে যান বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান তিনি।

এ সময় ইশরাক চিকিৎসাধীন নেতাদের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ইশরাকের সঙ্গে এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়িবহরে বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার (৩৮) নিহত হন। আহত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ আরও অন্তত ৩০ জন।

সেদিন বিকেল শহরের বেগগ্রাম এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে পথসভা শেষ করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, বিএনপির ঢাকা বিভাগীয় সহসম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজসহ কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সেখান থেকে রওনা হন টুঙ্গিপাড়ায় জনসভার উদ্দেশ্যে। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একদল জনতা তাদের লাঠি নিয়ে বাধা দেয়। পরে গাড়িবহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেমে বাধাদানকারীদের ধাওয়া দেন।

একপর্যায়ে স্থানীয় দোকান-মালিকসহ সাধারণ জনগণ তাদের লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পাল্টা ধাওয়া করেন। এ সময় তারা বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা করে এবং অন্তত ১৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করে এবং বিএনপি নেতারাসহ গাড়িবহরে থাকা নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X