কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই : আমিনুল হক

নিহত জসীম উদ্দিনের বাসভবনে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
নিহত জসীম উদ্দিনের বাসভবনে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার রক্তের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন করতে পেরেছি। কোনো অবস্থাতেই দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত জাসাস ঢাকা মহানগর উত্তরা-পূর্ব থানার সদস্য মো. জসীম উদ্দিনের বাসভবনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত নেতার মা ও ছোট ভাইদের সাথে সাক্ষাৎ করে পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। নিহত জসীম উদ্দিনের ছোট ভাইকে কলেজে লেখাপড়ার খরচসহ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আমিনুল হক বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর এই দেশে হতে দেওয়া হবে না। ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র ও জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার গণআন্দোলনে সারাদেশে নিহত ও আহত পরিবারের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তাও করছেন।

এ সময় আমিনুলের সঙ্গে জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, রিপন হাওলাদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন, জাসাস ঢাকা মহানগরের সদস্য একেএম শামছুল কবির মিলন, উত্তরা-পূর্ব থানা জাসাসের আহবায়ক আল আমিন, সদস্য সচিব মাসুম হোসেন, পল্লবী থানা জাসাসের আহবায়ক জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসান, রূপনগর থানা আহবায়ক সালাউদ্দিন সবুজ, সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ নেতারা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X