কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামি স্কলার অন্তর্ভুক্ত করুন’

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলেম ও ইসলামি স্কলার অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এবং মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য সরকার যে কমিটি ঘোষণা করেছে, সেখানে কোনো আলেম ও ইসলামি স্কলারের অন্তর্ভুক্তি নেই। ৯০ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি সুষ্পষ্টভাবে বৈষম্যমূলক। পাঠ্যবইয়ে ধর্মীয় মতাদর্শ বিশেষ করে- ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ যথাযথভাবে প্রয়োগ আছে কি না তা যাচাই করা এবং ইসলামের প্রয়োজনীয় বিষয়াবলি অন্তর্ভুক্তিকরণের জন্য কমপক্ষে দুজন নির্ভরযোগ্য আলেম ও ইসলামি স্কলার প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কমপক্ষে দুজন আলেম ও ইসলামি স্কলার এই কমিটিতে অন্তর্ভুক্ত করুন। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কেউ যদি জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে অন্তর্ভুক্ত থাকে তাকেও অবিলম্বে অপসারণ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X