কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে দাবি উঠেছে তা কার্যকর করতে হবে। নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পতিত স্বৈরাচার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ১০টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন ড. আবদুল লতিফ মাসুম, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, মাওলানা আবদুল কাইউম সোবহানী, ডা. আবদুল্লাহ খান, মাওলানা মাহবুবুল হক কাসেমী, শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ, ড. ইউসুফ আলী, ডা. আবু হোসেন, মাওলানা শরাফত আলী, মাওলানা নজরুল ইসলাম মাজহারী।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর অধ্যাপক অবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, আলহাজ আবু আদিবা, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।

বৈঠকে লেবাননে ইসরাইলের নির্বিচার বোমা বর্ষণে নারী-শিশু সহ হাজারো লেবানিজ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X