কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে এবি পার্টি

এবি (আমার বাংলাদেশ) পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এবি (আমার বাংলাদেশ) পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার (০৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে। এদিন বিকেল সাড়ে ৫টায় ড. ইউনূসের সঙ্গে সংলাপে বসবেন এবি (আমার বাংলাদেশ) পার্টির প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম টেলিফোনে সংলাপের বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার (০৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘শনিবারের সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুপুর আড়াইটা থেকে এ সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন।’

এ বিষয়ে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যাব। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সংলাপে ডেকেছে, গণতন্ত্র মঞ্চ সংলাপে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান কি বলতে চান তা শুনবো। তারপর দেশের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আমাদের কিছু বক্তব্য থাকবে।’

ইসলামী আন্দোলন, বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন। সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা যাব, দেখি প্রধান উপদেষ্টা কি বলেন।’

সংলাপের সময়সূচি : দুপুর আড়াইটায় বিএনপি, বিকাল তিনটায় জামায়াতে ইসলামী, বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকালে সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X