মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু

ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু। ছবি : কালবেলা

ইসলামের পূর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এ সময় মানুষ লাইন ধরে ইসলামী আন্দোলনের সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে চরমোনাই পীরের হাতে জমা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দলের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াত্ল্লুাহ প্রমুখ।

চরমোনাই পীর তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগ সব নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দুরবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।

এছাড়াও ইসলামী আন্দোলনের একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর-দক্ষিণ, রাজশাহী জেলা ও মহানগর অধিকাংশ জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X