কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
গণসংযোগকালে নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। যে অবস্থানেই থাকুক না কেন- বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে।

শনিবার (২৩ নভেম্বর) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায় ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। এ সময় সবাইকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান।

নুরুল ইসলাম নয়ন বলেন, ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, সতর্ক থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন, খুন-গুম, ধর্ষণ করেছে। তারা দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। তাদের দ্রুত আইনের আওতায় আনুন। ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করুন। এটা দেশবাসীর চাওয়া।

এ সময় নুরুল ইসলাম নয়নের সঙ্গে শেরপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X