কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

১৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডির থানার আওতাধীন ১৫নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা 
ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডির থানার আওতাধীন ১৫নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডির থানার আওতাধীন ১৫নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতমসজিদ রোড ধানমন্ডির থানার আওতাধীন ১৫নং ওয়ার্ড (দক্ষিণ) এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।

১৫নং ওয়ার্ড (দক্ষিণ)-এর আহ্বায়ক ইয়াসিন রহমান জেসির সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তার সম্পাদক শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতারা।

যুবদলের কর্মিসভায় বক্তারা বলেন, আগামীতে যুবদলের সব নেতাকর্মীদের নিয়ে বিশাল সমাবেশ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হলে যুবদলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আপনারা সবাই অঙ্গিকারবন্ধ হন। এই ধানমন্ডিতে তারেক রহমানের শ্বশুর বাড়ি। এখানে যুবদল নেতাকর্মীদের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে।

যুবদল নেতাকর্মীদের সতর্ক করে কর্মিসভায় আরও বলেন, ধানমন্ডি এলাকায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। তাই কেউ কোনো বেপথে যাবেন না। ভোটের জন্য যুবদলের নেতাকর্মীদের এই এলাকায় বসবাসকারী বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, আমলরা, ব্যবসায়ীদের মন জয় করতে হবে। তাদের কাছে নিজেদের ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে বিনয়ী হয়ে ভোট চাইতে হবে। ধানমন্ডি থানার মানুষকে বিভিন্ন সেবা দিতে হবে। যাতে করে সেবার মাধ্যমে যুবদল মানুষের মনে জায়গা করে নিতে পারে। এ সময় তিনি যুব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X