কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগ এলাকায় শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

রাজধানীর শাহবাগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগ এলাকায় প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির শাহবাগ থানা কমিটির সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ কম্বল বিতরণ করা হয়।

শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল, পরিবাগ, গুলিস্তান, শিক্ষাভবন এলাকায় অসহায় এবং গরিব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে-অসহায় শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়।

শাহবাগ থানার সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রুবেল বেপারী, কাউসার আহমেদসহ নেতাকর্মীরা।

শাকিল হোসেন সাদ্দাম বলেন, শাহবাগ থানা এলাকায় বিপুলসংখ্যক অসহায় শ্রমিক শ্রেণির মানুষের বসবাস। এ ছাড়াও এসব এলাকায় ভবঘুরে মানুষরাও থাকেন। শীতের তীব্রতা বাড়ছে। তাই এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল নিয়ে সবার কাছে ছুটে গিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১০

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১১

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১২

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৩

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৫

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৭

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৮

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৯

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

২০
X