কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:২০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যে রুটে হবে ঢাকা-আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে বুধবার (১১ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করবেন তিন সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় লংমার্চটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারের দিকে যাবে।

পরে সেখান থেকে সাইনবোর্ড-চিটাগাং রোড হয়ে কাঁচপুর মোড়-তারাবো বরফা-ভুলতা গাউছিয়া-চনপাড়ার দিকে যাবে। সেখান থেকে মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব ভেলানগর ইটাখোলা-মরজাল হয়ে বারুইচা পৌঁছাবে। এরপর ভৈরব এক পথসভার মাধ্যমে লংমার্চটি আখাউড়া স্থলবন্দর (আগরতলা) অভিমুখে রওনা দেবে।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন। এরপর তিনি ওইদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান। এ সময় মুন্নার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X