কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই : ডা. রফিক

বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি আজ বাস্তবায়িত হয়েছে? স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আজ প্রায় ৪ মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর এর আর.জে গাস্ট মিলনায়তনে বৈষম্যহীন প্রথম বিজয় উদ্‌যাপন ও ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, এখনো আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে। অথচ ভোল পালটানো এই গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্ররাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। তারা সেসময়ে পূর্ণ সুযোগ-সুবিধা নিয়েছে এখনও ৫ আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ তারা নিচ্ছে।

তিনি বলেন, এ কাজে তাদের সহায়তা করছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীরা। আপনারা যদি খেয়াল করে দেখেন আন্তঃক্যাডার একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। জনতার মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ৯৬ তে ক্ষমতায় এনেছিল তারা কিন্তু নতুনরূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে। কারা এদের মদদ দিচ্ছে সেটা বের করতে হবে।

তিনি বলেন, ৭১ এবং ২৪ আমাদের গর্বের জায়গা। এই দুই বিষয়ে কোনো আপস নেই। অনেকেই ২৪ কে সামনে এনে ৭১ কে পাশ কাটিয়ে যেতে চায় তাদের অতীত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

যতদিন না একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে ততদিন এমন ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া আসলে এই সংকট উত্তরণের কোনো সুযোগ নেই।

ড্যাব নিটোর শাখার সভাপতি ডা. শামসুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. আবুল কেনান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X