কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দিচ্ছে : রাশেদ প্রধান

লিফলেট বিতরণে রাশেদ প্রধান। ছবি : কালবেলা
লিফলেট বিতরণে রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে জনসম্মুখে প্রকাশ্যে ইট-পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম এবং বর্বর। হত্যার পরে লাশের উপর নৃত্য আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে এ হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১২তম দিন শনিবার (১২ জুলাই) খুলনার রয়েল মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। যে বাংলাদেশে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম, খুন। বিদেশি ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য এবং নতুন করে সৃষ্টি হওয়া সন্ত্রাস আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

পথসভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, খুলনা জাগপার সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাতক্ষীরা জাগপার সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, খুলনা জাগপা নেতা আবিদুর রহমান, আব্দুস সাত্তার প্রমুখ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X