কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ বিরুদ্ধে : রাশেদ প্রধান

দোয়া মাহফিল। ছবি : কালবেলা
দোয়া মাহফিল। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, ‘আমাদের আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর পল্টনস্থ কার্যালয়ে জাগপা আয়োজিত আধিপত্যবাদ বিরোধী অগ্নিপুরুষ, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রামিসার মতো ছোট শিশুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় মবসন্ত্রাস চলছে। প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় চলছে নগ্ন দলীয়করণ। ওদিকে ভারত সীমান্তে হত্যা চালাচ্ছে, অবৈধ পুশ-ইন করছে এবং গেরুয়া পতাকা উড়িয়ে আগ্রাসন চালাচ্ছে। এমন সময়ে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই।’

জাগপা প্রতিষ্ঠাতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করেন রাশেদ প্রধান বলেন, ‘তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে হবে। অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো ধরনের আধিপত্যবাদ চলবে না। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস হবে না। তার সেই শিক্ষা গ্রহণ করেই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি।’

দোয়া মাহফিল জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, লায়ন উমার রাযী, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রকাফেলার ইমরান হাসান রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১১

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১২

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

১৩

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

১৪

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

১৫

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

১৬

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৭

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৮

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

২০
X