কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে : জাগপা

যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মো. নিজামদ্দিন অমিত। ছবি : কালবেলা
যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মো. নিজামদ্দিন অমিত। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী তা প্রতিহত করবে।

সোমবার (২৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিনে যশোরের দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেস ক্লাব, কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য দেন যশোর জেলা জাগপা নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, শাহাজান মল্লিক, ডা. রবিউল ইসলাম, কাজী জাবেদ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় জাগপা নেতারা বলেন, গত ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুন রূপে পুরোনো আওয়ামী লীগকে দেশবাসী মেনে নেবে না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X