কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা চর্চা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে : মঞ্জু

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ও চর্চা করতে না পারলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

মজিবুর রহমান মঞ্জু বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে কমিশনের প্রস্তাবে বিচার বিভাগের সংশ্লিষ্টতা ত্রয়োদশ সংশোধনীর প্রত্যাবর্তনের প্রাথমিক ধাপ আকারে রূপ নিতে পারে। সেক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ে ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতির প্রবর্তন হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একটি সুস্পষ্ট ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। এটিকে যদি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠানো হয় তাহলে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে ঐকান্তিক প্রয়াস চলছে তা অর্থহীন হয়ে পড়বে, যা কাম্য নয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X