মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য : ইসলামী আন্দোলন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, হাসিনার পতনের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের নানা সমালোচনা থাকলেও সামগ্রিক বিবেচনায় দেশ সঠিক পথেই চালিত হচ্ছে বলেই আমরা মনে করি। তবে সন্ত্রাস দমনে ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে। এটা অন্তর্বর্তী সরকারের সব অবদান ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এখনো যদি সরকার সন্ত্রাস দমনে কঠোর না হয় তাহলে আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে।

রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একটা ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়ে গেছে সেটা সত্য। কিন্তু এক বছর যথেষ্ট সময় আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য। পুলিশের পোশাক পরিবর্তনসহ সামগ্রিক সংস্কারের কথা শুরুতে আলোচিত হলেও সেটা করা হয়নি। পুলিশের বেশিরভাগ সদস্য ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এবং তাদের থেকে অব্যাহত অসহযোগিতা সত্ত্বেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দাগি আসামিদের কেবল চাকরিচ্যুত করা হয়েছে; তাও সংখ্যায় বেশি না। ফলে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে। সে কারণেই আইনশৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। বরং ভয়ংকর নির্মমতায় ব্যবসায়ী হত্যা ও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে উৎসবমুখর নির্বাচন করার যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন সেই আশায় গুড়ে বালি পড়বে বলেই ধরে নেওয়া যায়।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের বিশাল মজুত পাওয়া গেছে। এমন মজুত আরও কত জায়গায় গড়ে তোলা হয়েছে তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। পতিত ফ্যাসিবাদ ও তাদের পৃষ্ঠপোষক ভারত যে কত ভয়ংকর হতে পারে তা এই সরকার বুঝতে ভুল করেছে। তারা আওয়ামী লীগ ও ভারতকে মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলাফল ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের আশার স্থল বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার পরও বর্তমান পরিস্থিতি আমাদের ভাবিত করছে। তাই সরকারকে বলবো, দ্রুত ও জরুরি পদক্ষেপ নিন। যা যা করণীয় তা করুন। সরকারের প্রধান কাজ হিসেবে সন্ত্রাস দমনকে বিবেচনা করে পুরো শক্তি নিয়োগ করুন। অন্যথায় পরাজিত শক্তি নৃশংস মরণকামড় দিয়ে বসতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X