কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিলুপ্ত ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির নাম ব্যবহার করে সভা-সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বুধবার (২৭ আগস্ট) সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অতএব, বিলুপ্ত কমিটির কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি এই সংগঠনের কোনো কার্যক্রম পরিচালনার বৈধতা আর রাখে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য বা তাদের অনুসারীরা এখনও প্রজন্মের নাম ব্যবহার করে অবৈধভাবে সভা-সমাবেশ, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিলুপ্ত কমিটির কোনো সদস্য অথবা তাদের অনুসারীরা যদি সংগঠনের নাম ব্যবহার করে কোনো সভা-সমাবেশ বা বিবৃতি প্রদান করেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে বলা হয়, বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক সিদ্ধান্তকে সম্মান করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। অতি শিগগিরই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X