কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:২৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত

একাত্তরে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।

আলাল বলেন, শেখ হাসিনা নির্বাচন করেনি, নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করেছে। আজকে যখন সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ জনগণের কাছে মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, তখন এই জামায়াত দূর থেকে নানা রকমের ফন্দি-ফিকির করে এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি তারা নিজেদের পোশাক-আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছে। গতকাল (শুক্রবার) দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, খুব ভালো কথা। সনাতন ধর্মাবলম্বীদের আপনার ডেকেছেন, তারা গিয়েছেন। কিন্তু কথাবার্তা সব হয়েছে বিএনপির বিরুদ্ধে।

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন আপনারা। ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও আপনাদের কিনত না। বাজারে শুকিয়ে যাওয়া করলার মতো কেউ আপনাদের তখন কিনত না। ২০১৮ সালেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলেন।

আলাল বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনারা বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসেবে। বিএনপির যদি তখন কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। মনে রাখবেন—থুথু উপরের দিকে ফেলেন, সেটা নিজেদের গায়েই পড়ে। সেটা আগে দেখার চেষ্টা করেন। কিন্তু সেটা না দেখে বিএনপিকে যে ক্রমাগত ধরাশায়ী করার চেষ্টা করেন, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত—২০২৩, ২০২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে; তাহলে একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই।

মুরগি মারা যাওয়ার পর খাবার হিসেবে তাদের বিভিন্ন ধরনের নাম হওয়ার উদাহরণ টেনে তিনি দাবি করেন, জামায়াতও মরার পরে তাদের নাম হবে, এর আগে আর হবে না। এ দেশের মানুষ তাদের গ্রহণ করবে না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X