কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:২৪ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম ও জোনায়েদ সাকি | ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম ও জোনায়েদ সাকি | ছবি : সংগৃহীত

সম্প্রতি দুর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের খোঁজ নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (১১ অক্টোবর) তিনি ডা. রফিকের রাজধানীর বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে সাকি ডা. রফিকের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাসভবনে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে যান ডা. রফিকুল। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় আহত হন তিনি।

পরে এমআরআই ও এক্স-রে পরীক্ষায় তার বাঁ পায়ের লিগামেন্ট ও টেনডনে আঘাত ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডা. রফিকুল ইসলামকে।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X